ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর: ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মো. মাহাবুব ওরফে বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাহাবুব মোড়েলগঞ্জ উপজেলার খারাইখালী গ্রামের মৃত ইছাহক মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে একটি পিকআপযোগে গাঁজা ইন্দুরকানীর দিকে আনা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা পিকআপটি থামিয়ে পুলিশকে খবর দেন। এ সময় মাহাবুব গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে এবং ইন্দুরকানী–চন্ডিপুর মহাসড়কের পাশের করবস্থানে পলিথিনে মোড়ানো ১৩ কেজি গাঁজা ফেলে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে পিকআপসহ তাকে গ্রেফতার করে।

ইন্দুরকানী থানার ওসি মো. আহসান কবির বলেন, স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫০   ১৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ