ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কোরআন অবমাননার অভিযোগে তুলির বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল

কোরআন অবমাননার অভিযোগে তুলির বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


কোরআন অবমাননার অভিযোগে তুলির বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল

ঢাকা-১৪ আসন: বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে মশাল মিছিল করেছেন ওই নির্বাচনী এলাকার বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রবিবার রাতে গাবতলী হানিফ এন্টারপ্রাইজের বালুর মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মাজার রোড প্রদিক্ষণ করে গাবতলী আন্ত জিলা বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিল থেকে রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণেরও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। তারা কারণ দর্শানোর নোটিশকে অযৌক্তিক বলে দাবি করেন।

জানা যায়, দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। এবারের নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এর আগে ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর-১ এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেন এস এ সাজুর কর্মী-সমর্থকরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:২৯   ১৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ