ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া: সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল সহ দু”জন কে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়,রবিবার ২৩-নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযানে নামে ধর্মঘর বিওপির টহলদল।

এসময় ভারত থেকে কার্টুন হাতে কয়েকজন ব্যক্তি আসলে তাদের ধাওয়া করে বিজিবি। চক্রের সদস্যরা পালানোর সময় ফেলে যাওয়া কার্টুনগুলো থেকে ২৩২,টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯ টি ব্যাক কভার জব্দ করা হয়। চালান মূল্য প্রায় ৭১ লাখ ৯২ হাজার টাকা।

এর আগে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযানে পরিচালনা করে ৬৬১ কেজি ভারতীয় নতুন আলু ও ৫ টি উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়। যার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা।

অন্যদিকে ২২ নভেম্বর বিকেলে বিজয়নগর থানার চান্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৫ হাজার ২৩৭ কেজি ভারতীয় নতুন আলু ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এসময় দু”জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা মো. মারুফ আহমেদ (১৯) এবং গাজীপুর জেলার বাসিন্দা মো.জীবন হক (২৪),জব্দকৃত আলু, পিকআপ ভ্যান সহ আসামীদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানায় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষাও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫২   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ