ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ১৫০ জেলে পেলেন বৈধ সুতার জাল

১৫০ জেলে পেলেন বৈধ সুতার জাল


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


১৫০ জেলে পেলেন বৈধ সুতার জাল

ভোলা: লালমোহন উপজেলায় দেড়শত নিবন্ধিত জেলের মাঝে বৈধ সুতার জাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ জেলে পল্লীর জেলেদের মাঝে এসব জাল বিতরণ করা হয়।এছাড়াও এদিন বিকেলে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় দায়িত্বশীল মৎস্য আহরণ (সিসিআরএফ) ও আইইউইউ ফিশিং বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এ সময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ডিপিডি মো. মাহবুবুর রহমান, বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:০৮   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ