ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি

‎
‎

‎রাজশাহী: বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার এবং তানজিল ভূঞাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিকসহ সব বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
‎
‎উল্লেখ্য, গত ৩ নভেম্বর সহকারী অধ্যাপক তানজিল ভূঞার স্ত্রী ও বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম জাহান মিমের বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ জানিয়ে প্রক্টর দফতরে পত্র দিয়েছিলেন সহকারী অধ্যাপক সাজু সরদার।
‎
‎এরপর সাজু সরদারের বিরুদ্ধেও কিছু অভিযোগ তোলেন তানজিল ভুঞা। এসব অভিযোগ তদন্তের জন্য গত ১৯ নভেম্বর একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির তদন্ত কাজ এখনও চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:৫৫   ১৭০ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ