ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ:যাত্রী ভেবে সিএনজি অটো থাকা পুলিশের গাড়ি গতিরোধ করে সংঘবদ্ধ ডাকাতদল। দেশিয় অস্ত্র নিয়ে গাড়িতে হানা দেয়ার সময় সিএনজি থেকে নেমে পাল্টা প্রতিরোধ করে পুলিশ সদস্যরা। এসময় ডাকাতদল দ্রুত সটকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ডাকাতদের সাথে ধস্তধস্তিতে আহত হন গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের। শেষ পর্যন্ত তাকে আঘাত করে পালিয়ে যায় ডাকাতদল।
সোমবার ভোর সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের ভুলতা বিশনন্দী আঞ্চিলিক মহাসড়কের আড়াইহাজার উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ভুলতা বিশন্দদী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি কবরস্থান। এই স্থানটির এক কিলোমিটারের মধ্যে কোন বাড়িঘর এবং জনসমাগম না থাকায় সংঘবদ্ধ ডাকাতদল যানবাহনের গতিরোধ করে যাত্রীদের সর্বস্ত্র কেড়ে নেয়। জালাকান্দি কবরস্থান ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে পুলিশ নিয়মিত টহল দেয়।
টহলের ফাঁকেও ডাকাতি সংগঠিত হয়ে থাকে। সোমবার ভোরে বিশনন্দী এলাকা থেকে টহল শেষে সিএসজি অটো রিক্সা করে থানায় ফিরছেলো টহল পুলিশ। এসময় তাদের বহন করা গাড়িটি জালাকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে হঠাৎ আক্রমণ করে একদল ডাকাত।
ডাকাতি চেষ্টার বিষয়টি বুঝতে পেরে এএসআই মো. রিপনের নির্দেশে পাল্টা প্রতিরোধ করেন পুলিশ সদস্যরা। এসময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একজন ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন। ধস্তাধস্তিতে আহত কনস্টেবল মারুফকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আড়াইহাজার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৭ ১০৫ বার পঠিত | ● আড়াইহাজার ● টহল গাড়ি ● ডাকাত ● পুলিশ ● হানা