ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় জুতার দোকানে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

আলফাডাঙ্গায় জুতার দোকানে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় জুতার দোকানে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

 ফরিদপুর: আলফাডাঙ্গায় ভয়াবাহ আগুনে জুতার দোকানের গোডাউনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকা-ের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। রোববার দিনগত রাত দেড়টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারে বাশার সু-স্টোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ আগুণের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টায় সদর বাজারের মেসার্স বাশার সু স্টোরের দোকানের মধ্যে থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দোকান মালিককে ফোন করে জানানো হয়। এর মধ্যে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নেয়। এসময়ের মধ্যে দোকানের গোডাউন আন্ডার গ্রাউন্ডে থাকা প্রায় ২০ লাখ টাকার বাটাসহ বিভিন্ন কোম্পানির জুতা-সেন্ডেল পুড়ে যায়।
বাশার সু স্টোরের মালিক আবুল বাশার শেখ জানান, রাত দেড় টার দিকে এক ব্যবসায়ীর মাধ্যমে জানতে পারলাম আমাদের দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানের নিচ তলার গোডাউনের আন্ডার গ্রাউন্ডের মধ্যে থেকে ধোয়া বের হচ্ছে। এরমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে। দোকানে কত টাকার মালামাল ছিল তার কোনো সঠিক হিসেব নেই তার কাছে। তবে ধারণা করছে প্রায় ২০ লাখ টাকার জুতা-সেন্ডেল পুড়ে গেছে।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) ওবাইদুল রহমান জানান, জুতার দোকানের নিচে একটি গোডাউন ছিল আমরা সেখানে গিয়ে শুধু ধোয়া দেখতে পাই। পানির পাইপ ঢুকিয়ে ভিতরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ আগুণের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের সঠিক ধারণা দিতে পারছি না। তবে গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৯:০২   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ