ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রাতের আঁধারে মাছ বিক্রেতাকে মাথা থেঁতলে হত্যা

রাতের আঁধারে মাছ বিক্রেতাকে মাথা থেঁতলে হত্যা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


রাতের আঁধারে মাছ বিক্রেতাকে মাথা থেঁতলে হত্যা

মানিকগঞ্জ: সিংগাইরে জাকির হোসেন (৪৩) নামের এক মাছ বিক্রেতাকে মাথা থেঁতলে হত্যা করেছে অজ্ঞাতনামা র্দুবৃত্তরা।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(২৫ নভেম্বর) ভোর রাতে ঘটনাস্থল থেকে মাথা থেঁতলে অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত জাকির হোসেনের বাড়ী উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা গ্রামে। সে ওই গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে। সে ২ সন্তানের জনক ছিলেন।
নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, প্রতিদিনের মত সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির পাশের আনন্দ বাজারে যায় চা খেতে যায়। তারপর আর সারারাত বাড়িতে ফিরে আসেনি। ভোর রাত ৪ টার দিকে জনৈক এক সবজি চাষী আমাকে ডেকে বলে বকচর রাস্তায় নুরুল ইসলামের বাড়ির সামনে তোমার স্বামী লাশ পড়ে আছে।

পরে আমি ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর লাশ। লাশটির মাথায় কে বা কাহারা থেঁতলে দিয়ে তাকে প্রাণে মেরে ফেলে। নিহতের স্ত্রীর দাবি তার স্বামীকে কোন শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে তা তিনি জানেন না, তবে এই হত্যা কান্ডের সুষ্টু বিচার দাবী করেন তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক দূর-দুড়ান্ত থেকে লোকজন ঘটনাস্থলে এসে ভিড় জমায়। পরে থানাপুলিশ খবর পেয়ে ভোর ৬ টার দিকে শান্তিপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানাযায়, নিহত জাকির হোসেন বিভিন্ন নদী,নালা,খালবিল থেকে মাছ ধরে বিক্রি করে সংসার চালাতো। তবে তিনি মাদকের সাথে জড়িত ছিল বলে জানান তারা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জেওএম.তৌফিক আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকান্ডটি ঘটতে পারে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। তবে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪৯   ২২৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ