ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল


পাবনা-৩ আসন:
(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় মশাল নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গুড়া পৌর সদরের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে বড়াল রেলওয়ে খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সালাম নূর সহ অনেকে।

বক্তারা বলেন, এই আসনে যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই আসনে কখনো আসেননি। তিনি যেহেতু কেন্দ্রীয় নেতা তাকে বিভাগীয় শহরে মনোনয়ন দেয়া হোক। আর এই আসন থেকে তৃণমূলের স্থানীয় ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি জানান বক্তারা। তারা চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা এই দুজনের মধ্যে যেকোন একজনকে প্রার্থী করার দাবি জানান।

উল্লেখ্য, বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা’র নেতৃত্বে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ হয়েছে। অপর দিকে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী কৃষকদলের কেন্দ্রিয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন নির্বাচনী গণসংযোগ, গণমিছিল, সভা-সমাবেশ অব্যাহত রেখেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:১৪   ২২৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ