ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা

কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা

পটুয়াখালী: ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে চান্দিনাভিটি এক বছরের নবায়ন ও বকেয়া হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন। প্রথমবারের মতো কোন ধরনের হয়রানি ও দালালদের হস্তক্ষেপ ছাড়াই ব্যবসায়ীরা এ সেবা পেয়ে উচ্ছ্বসিত।

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন বাজার এলাকায় এ সেবা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক। এসময় তিনি সেবা গ্রহীতাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খেপুপাড়ায় সরাসরি মাঠপর্যায়ে এই সেবা কার্যক্রমে দিনব্যাপী ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

এবছর চান্দিনাভিটি থেকে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে কাজ করছে উপজেলা ভূমি প্রশাসন। আগামী এক সপ্তাহের মধ্যেই সকল ব্যবসায়ীদের চান্দিনাভিটি নবায়ন সম্পন্ন করার পরিকল্পনা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মো. রাসেল, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মৃধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম বলেন, “বিগত দিনে বন্দোবস্তের নামে ব্যবসায়ীরা হয়রানি হতো। কিন্তু এই উদ্যোগের ফলে সেই হয়রানি বন্ধ হয়েছে। আমরা চাই এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, “কোন ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হন, এজন্যই আমরা তাদের কাছে গিয়ে সেবা দিচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে যাতে সহজে নবায়ন করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৫২:৪২   ১৪৩ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ