ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


ভেড়ামারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

কুষ্টিয়া-২: ভেড়ামারা-মিরপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর মতবিনিময় করেছেন ভেড়ামারা উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইয়াইয়া ফুড পার্ক এন্ড রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আব্দুল আলীম, সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক হিসনা বানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, খোলাকাগজ প্রতিনিধি এস এম আবু ওবাইদা আল মাহদী. দৈনিক জনতার কন্ঠ পত্রিকার সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপৃর্ন নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সু-শাসন নিশ্চিত করার অনেক বড় সুযোগ রয়েছে এই নির্বাচনে। সেই লক্ষ্যে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের যে আবেগ, উচ্ছাস্ব আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে দাঁড়িপাল্লার গনজোয়ার সৃষ্টি হয়েছে।
ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক তারিক আহমেদ’র উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ড. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৫৭:১০   ১৪৬ বার পঠিত  |            







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ