ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মা দেখলেন ডোবায় ভাসছে শিশু পুত্রের মরদেহ

মা দেখলেন ডোবায় ভাসছে শিশু পুত্রের মরদেহ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


মা দেখলেন ডোবায় ভাসছে শিশু পুত্রের মরদেহ

নেত্রকোণা: কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী আদিল মাহমুদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আদিল মাহমুদ স্থানীয় রাশিদুজ্জামান ও রোজিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির কাজে ব্যস্ত থাকায় শিশুটি সবার অগোচরে বাড়ির পশ্চিম পাশের ডুবায় পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর তার মা রোজিনা আক্তার ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে শিশুটির চাচা মো. তাওহীদুল ইসলাম দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানার এসআই আবু হানিফা ও সঙ্গীয় ফোর্স হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন- শিশুটি সবার অগোচরে পানিতে পড়ে যায়। পরিবার ঘটনার কোনো অভিযোগ করেনি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আমরা সকল পরিবারকে ছোট শিশুদের প্রতি বাড়তি সতর্ক থাকার অনুরোধ করছি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫৮   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ