ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি’র ঘোষিত মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে আগৈলঝাড়ায় জনসমাবেশ

বিএনপি’র ঘোষিত মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে আগৈলঝাড়ায় জনসমাবেশ


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


বিএনপি’র ঘোষিত মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে আগৈলঝাড়ায় জনসমাবেশ

বরিশাল-১ আসন: বিএনপি’র ঘোষিত মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে জনসমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান সমর্থকরা। বরিশাল-১ আসনে বিএনপি’র কেন্দ্র থেকে সাবেক এমপি জহির উদ্দিন স্বপনকে প্রার্থী হিসেবে ঘোষনা করেন। ঘোষিত মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো.মাহাবুবুল ইসলাম’র সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল-১ আসনের বিএনপি’র মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী পৌর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মো.নজরুল ইসলাম, বাগধা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান লালু, বাকাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন-অর রশিদ মোল্লা সরকারী গৌরনদী কলেজের সাবেক এজিএস জামাল হাওলাদার, যুবদল নেতা অর্পণ ভাবুক, ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান’র ছেলে পারভেজ সোবাহানসহ প্রমুখ।
এসময় বক্তারা বিএনপি’র চেয়ারপাসন বেগম খালেদা জিয়া, ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের দৃস্টি আকর্ষন করে বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়ন পরিবর্তনে পুন বিবেচনার দাবী জানান। মনোনয়ন পুনঃবিবেচনা না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:১২   ১৮৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ