ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » পটুয়াখালীতে বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন,দ্বন্দ্ব প্রকাশ্যে

পটুয়াখালীতে বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন,দ্বন্দ্ব প্রকাশ্যে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


পটুয়াখালীতে বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন,দ্বন্দ্ব প্রকাশ্যে

পটুয়াখালী: জেলা বিএনপির নির্বাচিত নেতৃত্বকে নিয়ে “বিভ্রান্তিকর ও ভিত্তিহীন” বক্তব্যের প্রতিবাদে বিশেষ সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জেলা নেতারা জানান, ২৬ নভেম্বর বদরপুর ইউনিয়নের এক জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপির নির্বাচিত কমিটি, তাদের কর্মকাণ্ড এবং সাংগঠনিক অবস্থান সম্পর্কে একাধিক “বানোয়াট, অসত্য ও বিভ্রান্তিকর” মন্তব্য করেছেন। জেলা নেতারা বলেন, “সেসব মন্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং দলের ঐক্য বিনষ্টের অপচেষ্টা।”
লিখিত বক্তব্যে জেলা বিএনপি জানায়, মনোনয়ন ঘোষণার আগ থেকেই পটুয়াখালী-১ আসনের তিন উপজেলায় ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়েছে জেলা বিএনপি। বিভিন্ন ইউনিয়নে ৩১ দফা নিয়ে মিটিং-মিছিলসহ কমলাপুর ও মুরাদিয়া ইউনিয়নে বড় জনসভাও করেছে, যেখানে হাজারো নেতা-কর্মী অংশ নেন। জেলা নেতারা অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার পর আলতাফ হোসেন চৌধুরী দলের নির্বাচিত নেতাদের সঙ্গে বা কমিটির সঙ্গে কোনো আলোচনায় বসেননি। তিনি নিজ বাসভবন থেকে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন। দলের নির্বাচিত সভাপতি, সম্পাদক ও অঙ্গসংগঠনকে উপেক্ষা করে একজন পদবিহীন নেতাকে প্রধান সমন্বয়কারী করেছেন। বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ করছে স্থানীয় সভাপতি-সম্পাদকদের অবহিত না করে। এতে ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও জানায় জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে জেলা নেতারা বিশেষভাবে নিন্দা জানান আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যে জেলা কমিটিকে উদ্দেশ্য করে বলা “চোরায় না শোনে ধর্মের কাহিনী”, যা তারা নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুরো জেলা কমিটির প্রতি “অপমানজনক, অশিষ্ট ও অনভিপ্রেত কটূক্তি” বলে আখ্যায়িত করেন।
জেলা বিএনপি নেতারা বলেন, জেলা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং আছে। বিভক্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মনোনয়ন ঘোষণার পর আমরা সঙ্গে সঙ্গে সভা করে ধানের শীষের পক্ষে ঐক্য নিশ্চিত করেছি।” জেলা বিএনপি পরিষ্কার জানায় “কাউন্সিলরদের ভোটে নির্বাচিত কমিটি কোনো ব্যক্তির পছন্দ–অপছন্দে বাতিল হয় না। নির্বাচিত নেতৃত্বকে অবমূল্যায়ন সংগঠনের গঠনতন্ত্রবিরোধী।”
সংবাদ সম্মেলনের শেষে জেলা বিএনপি জানায়, “আমরা বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয়। জেলার সব ইউনিট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে যাবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৫   ২২৫ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ