ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

কালীগঞ্জে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


কালীগঞ্জে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

গাজীপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধরবাড়ি সংলগ্ন এলাকায় কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দড়িসোম, মুনশুরপুর ও টেকপাড়া এলাকার বিপুল সংখ্যক নারী ভোটারদের নিয়ে এই বৈঠক হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর।
এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌর সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের সাবেক ভিপি নায়েবুর রহমান মাসুদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন লিটন ও রুহুল আমিন মোল্লা, বিএনপির নেতা আজাদ নুরুউদ্দিন বাবুল, মাসুদুর রহমান পান্নু, মাহবুবুর রহমান সুরুজ, মইনুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রশিদ মোক্তার, কালীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মহসিন আহমেদ, পৌর বিএনপির নেতা মো.আবদুর রহমান, কালীগঞ্জ পৌর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কাজল মীর, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাপ্পু মীরসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫০:২৩   ১৩৪ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ