ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

মধ্যনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


মধ্যনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

সুনামগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা কেন্দ্রীয় মসজিদ ও বংশীকুন্ডা বাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে তৃণমূল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলের আয়োজন করেন।

সুনামগঞ্জ–১ (মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে দোয়া মাহফিলটি আয়োজন করা হয়।

মাহফিলে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল বিএনপি নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সদস্যরা অংশ নেন। মসজিদের ইমাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শান্তিপূর্ণ আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে স্থিতিশীলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের জনগণের প্রিয় নেত্রী; তার সুস্থতা দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষা। এ সময় তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর পরিবার এবং জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্যও দোয়া করা হয়।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:৪৫   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ