ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ

গাজীপুর: কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘যুবকরাই বদলে দেবে, আগামীর গাজীপুর-৫ এই স্লোগানকে সামনে রেখে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয় । উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাজী মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সংসদীয় আসনের রূপকল্প পেশ করেন গাজীপুর-৫ সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
প্রধান অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াতে ইসলামীসহ আটটি দল মিলে আমরা আগামীতে সরকার গঠন করবো ইন্নশাল্লাহ। কোনো ধরনের হুমকি দিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। কোনো দল যদি মনে করে সন্ত্রাসী করে কেন্দ্র দখল করবে এবং বিজয় ছিনিয়ে নিবে। তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। যারা নিশ্চিত পরাজয় জেনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে দমন করতে যুবকরা রক্ত ও জীবন দিতে প্রস্তুত রয়েছে।
প্রধান বক্তা সিবগাতুল্লাহ সিবগা বলেন, কৃষকরা তাদের ফসল মাঠ থেকে তুলে ক্রেতাদের কাছে পৌছে দিতে অনেক জায়গায় চাঁদা দিতে হচ্ছে। তাই তারা প্রকৃত লাভবান হতে পারছে না। শিল্প কলকারখানা শ্রমিকরা ন্যায্য বেতন পাচ্ছে না। মালিকপক্ষকে অনেক নেতাদের চাঁদা দিতে হচ্ছে। এরজন্য বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। সব সেক্টর থেকে বরকত চলে গেছে। বরকত ফেরানোর জন্য সৎ মানুষের শাসন দরকার। তাই ভোটের মাধ্যমে সৎ জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। গাজীপুর-৫ আসনের সৎ ও যোগ্য প্রার্থী আমাদের খায়রুল হাসান ভাই।
গাজীপুর-৫ সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান বলেন, আমি দুইটি মুলনীতি নিয়ে সংসদীয় আসনে কাজ করবো। এর এক সার্বিক উন্নয়ন যেখানে আদর্শ লক্ষ্য হলো সৎ যোগ্য নবীন-প্রবীণদের নিয়ে উন্নয়ন কমিটি গঠন। দুই এর মধ্যে রয়েছে সামাজিক প্রতিষ্ঠানে দলীয় বিবেচনা বাদ দেয়া। দক্ষ ও কর্মঠ ব্যক্তিদের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় কমিটি গঠন করা হবে। আটটি সেক্টর শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, যুব ও ক্রীড়া, দুস্থ মানুষদের পুনর্বাসন, কর্মসংস্থান, তথ্য ও প্রযুক্তি ও কৃষি-শিল্প-বাণিজ্য প্রসারিত করতে কাজ করে যাবো ইন্নশাল্লাহ।
পরে পাইলট স্কুল মাঠ থেকে এক মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ জামালউদ্দিন, জেলা সেক্রেটারী আ.স.ম ফারুক, গাজীপুর আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ভূইয়া, নরসিংদী জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মো.মোখলেছুর রহমান খান, গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রশিবির সভাপতি মো. ইয়াছিন আরাফাত।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা সাবেক আমির মাহমুদুল হাসান, পূবাইল থানার আমির আশরাফ আলী কাজল, গাজীপুর জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি আবুল বাছেদ মোল্লা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৮:১০   ৯৫ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ