ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে হোগল পাতাবন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

দুমকিতে হোগল পাতাবন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


দুমকিতে হোগল পাতাবন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

পটুয়াখালী: দুমকিতে চরগরবদি এলাকার হোগল পাতাবন থেকে মো. জয়নাল ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাটের দক্ষিণ পাশে হোগল পাতাবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালেই বাড়ি থেকে বের হন জয়নাল ফরাজী। দুপুরে খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর নিজ ঘেরের কাছে পাতাবনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য হাসান মাহমুদ খোকন বলেন, “স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি হোগল পাতার বনের ভেতরে পড়ে ছিল। তুলে দেখার পর ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন চোখে পড়ে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,“লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩২:৫২   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ