ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শিল্পপতি আবুল বাশার খাঁন

ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শিল্পপতি আবুল বাশার খাঁন


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শিল্পপতি আবুল বাশার খাঁন

ফরিদপুর–১ আসন: (বোয়ালমারী–মধুখালী–আলফাডাঙ্গা) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি মো. আবুল বাশার খাঁন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মধুখালীতে অবস্থিত রাজ্জাক জুট মিলে তিন উপজেলা এবং ফরিদপুর জেলায় কর্মরত প্রায় দেড় শতাধিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।ব্যবসায়ী আবুল বাশার খাঁন মধুখালী উপজেলার বাসিন্দা।
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘এলাকার রাজনৈতিক শূন্যতা ও অসহায়ত্ব আমাকে গভীরভাবে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। এলাকার নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতেই নির্বাচনে আসার সিদ্ধান্ত। মতবিনিময় সভায় আলহাজ্ব আবুল বাশার নিজের সফল ব্যবসায়িক যাত্রার কথা উল্লেখ করে বলেন, তার ব্যবসার শুরু ছিল অত্যন্ত সাধারণ, মাত্র চার হাজার টাকা পুঁজিতে। প্রথমদিকে তিনি চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতেন।

পরবর্তীতে, ২০০৯ সালে একটি জুট মিল প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক কার্যক্রম দ্রুত গতিতে সম্প্রসারিত হয়। বর্তমানে তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষ কর্মরত রয়েছেন এবং এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। নির্বাচিত হলে তিনি ফরিদপুর-১ আসনে সুশাসন নিশ্চিত করতে বেশ কিছু কঠোর পদক্ষেপের অঙ্গীকার করেন।

এর মধ্যে রয়েছে- মাদক নির্মূল, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ। নিজের আর্থিক স্বচ্ছলতার বিষয়ে উল্লেখ করে তিনি দৃঢ়তার সাথে বলেন, “আল্লাহর রহমতে আমার অর্থনৈতিক অবস্থান ভালো। মানুষের হক নষ্ট করার কোনো মানসিকতা আমার নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:৫৯   ১৪৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ