ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বাড়ির ফলন্ত গাছ কাটে সাবার, মামলার হুমকি

বাড়ির ফলন্ত গাছ কাটে সাবার, মামলার হুমকি


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


বাড়ির ফলন্ত গাছ কাটে সাবার, মামলার হুমকি

ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে সাংবাদিক ইয়াসিন মাহমুদের বৃদ্ধ মা বাবা এবং বাড়িঘর ভাঙচুর সহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল আনুমানিক-১১টার দিকে

মৃত আবুল হোসেন (কেবলের বড় ছেলে মানিকসহ তার-৪ বোন পারভীন, মঞ্জু জনি, রনি এক সাথে-৮,থেকে,১০টি ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

ঘটনা স্থলে সরজমিনে গেলে স্থানীয়রা জানায় ঘটনাটি সত্যিই দুঃখজনক, সাংবাদিকরা ঘটনাস্থলে এসে কাটা গাছের স্তূপ এবং পরিবারটিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগের যথেষ্ট সত্যতা পাওয়া গেছে। এবং ক্যামেরা বন্ধি করেন।

সাংবাদিক ইয়াসিন মাহমুদের বাবা জানু মিয়া বলেন,আমার বাড়িতে ছেলে মেয়ে না থাকায় আমি আর আমার বৃদ্ধ স্ত্রীর উপস্থিতিতে সকালে কেবল মিয়ার চার মেয়ে এসে আমার বাড়ির ফলন্ত গাছ গুলো এক এক করে কেটে ফেলেন।

আমার বাড়ির দক্ষিণ ভিটে থাকা ঘরটি তারা ইটপাটকেল নিক্ষেপ করে ভেঙ্গে ফেলেন। তাদের পরিবারের সদস্যরা দিনের পর দিন প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে আসছে। কথা বল্লেই নারী নির্যাতন মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেবেন। আমি লোক সমাজের ভয়ে কিছু বলতে সাহস পাইনা। কারণ আমি বৃদ্ধ মানুষ জায় ঝামেলা আমার পছন্দ নয়।

সাংবাদিক ইয়াসিন

মাহমুদ জানায়,আমার বাবা গ্ৰামে থাকতে পছন্দ করেন অনেক চেষ্টা করেও শহরে আনতে পারি না। শহরে আসলে বাবার ধম বন্ধ হয়ে আসে।

সেই সুযোগ কে কাজে লাগিয়ে আমার বাবা মার সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার করেন। হয়তো “আমার বৃদ্ধা মা বাবাকে যেকোনো সময় মিথ্যা মামলা, হামলা সহ নানান ধরনের হয়রানি করতে পারে। এমন কি আমি একজন মিডিয়া কর্মী হওয়া

সত্ত্বেও একাধিক সাংবাদিকদের সামনে আমাকে পর্যন্ত মঞ্জু, পারভীন মানহানি মামলা ,নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে বলেন, ‘তোকে ও নারী নির্যাতন মামলা দিয়ে জেলে পাঠাবো অপেক্ষা কর। সরজমিনে গেলে উপস্থিত-৬ জন সাংবাদিকদের সামনেই সাংবাদিক ইয়াসিন মাহমুদের পরিবারের উপর বারবার চড়াও হবার বিষয়টি সবার নজরে আসে।

অভিযুক্ত মঞ্জু বেগম সাংবাদিকদের বলেন,আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নেই। রাস্তার সামনে যে কয়েকটি গাছ ছিল সেগুলো আমরা তাদের অনুমতি নিয়ে কেটে দিয়েছি এ বিষয়ে গ্রামের সর্দারদের মাধ্যমে সালিশও হয়েছে।

তবে সাংবাদিক ইয়াসিন মাহমুদ ও তাঁর পরিবারের দাবি তারা আমাদের পরিবার বা কারো অনুমতি ছাড়াই আমাদের গাছ গুলো কেটে ফেলেছে। এবং সালিশের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

গ্রামবাসীর মতে, দীর্ঘদিন যাবত সাংবাদিক ইয়াসিন মাহমুদের পরিবারের সাথে আবুল হোসেন কেবলের পরিবারের সদস্যরা অন্যায় জুলুম নির্যাতন করে আসছে।

গাছ কাটাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। স্থানীয়রা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। যাতে উভয় পক্ষের মধ্যে নতুন করে কোনো ধরনের সংঘর্ষ বা হয়রানির মতো ঘটনা না ঘটে। সেই সাথে ফলন্ত গাছ কাটা,ঘর ভাংচুর, করে ঘরে লুটপাট করার দায়ে অভিযুক্ত দের দ্রুত বিচারের আওতায় আনার জুড় দাবি জানান ভোক্তভোগী পরিবারের সদস্যরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:০০   ২১৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ