ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে খালেদা জিয়ার দোয়া মোনজাত অনুষ্ঠানে বিএনপিসহ এক মঞ্চে তিন দল

কাউখালীতে খালেদা জিয়ার দোয়া মোনজাত অনুষ্ঠানে বিএনপিসহ এক মঞ্চে তিন দল


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


 কাউখালীতে খালেদা জিয়ার দোয়া মোনজাত অনুষ্ঠানে বিএনপিসহ এক মঞ্চে তিন দল

পিরোজপুর: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন,বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কাউখালী উপজেলা পুরাতন ঈদগা মাঠে সোমবার (১ডিসেম্বর) আসরের নামাজে বাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এক মঞ্চে বিএনপি জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও আলেম-ওলামারা।

কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারী অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা ওমর ফারুক, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ সোলেমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, নাঙ্গুলী দরবার শরিফের পীর অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম জিয়া সকল দলের মুরুব্বি, তিনি বাংলাদেশের এক মাত্র রাজনৈতিক অভিভাবক। এই দূর সময় তার বেঁচে থাকা একান্ত প্রয়োজন ।তাই আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ তার নেক হায়াত বাড়িয়ে দিন।
দোয়া অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৫   ১২৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ