ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে সমমনা ৮ ইসলামী দলের স্বাগত মিছিল

উলিপুরে সমমনা ৮ ইসলামী দলের স্বাগত মিছিল


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


উলিপুরে সমমনা ৮ ইসলামী দলের স্বাগত মিছিল


কুড়িগ্রাম:
উলিপুরে আন্দোলনরত সমমনা ৮ ইসলামী দলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে মহারানী স্বর্ণময়ী স্কুল ও কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য মিছিলটি যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে সমাবেশে রূপ নেয়।
মিছিলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির হাজারো নেতা–কর্মী অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মাহফুজুর রহমান।

বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, উক্ত আদেশের ওপর গণভোট ও পরে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির প্রতি জনগণের সমর্থন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ দাবির প্রতি জনসমর্থন আরও শক্তিশালী করতেই আগামী ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করা জরুরি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:৫২   ১৬২ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ