ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ পৌর কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

কালীগঞ্জ পৌর কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


কালীগঞ্জ পৌর কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

গাজীপুর: কালীগঞ্জ পৌর শাখা কৃষক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিব বাদ কালীগঞ্জ বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে কালীগঞ্জ পৌর শাখা কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী শেখের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.সোলাইমান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম কাজল ও সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, কালীগঞ্জ পৌর কৃষক দলের সহ-সভাপতি নুর আলম, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, কালীগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি আলম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা জাসাস আহবায়ক নুরুল ইসলাম নুরু, কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর, পৌর ওলামা দলের সদস্য সচিব মো. আক্তার হোসেন, প্রফেসর মো. কামরুলজ্জামান পনিরসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি সফিকুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৬   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ