ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড

ভাঙ্গায় কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


ভাঙ্গায় কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড

ফরিদপুর: ভাঙ্গায় উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে রাসেল মিয়া (৩৪) নামের এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ দুইশো টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভুমি) ভাঙ্গা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। রবিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে পৌরসভার কোর্টপাড় এলাকায় রাসেল কম্পিউটার নামে একটি দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় থানা পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সমকালকে জানান, রাসেল মিয়া আমাদের সরকারি আদেশ অমান্য করে ভুমি উন্নয়ন কর আদায়ের রশিদ বা খাজনা ভুয়া বা জাল করে তৈরী করেছে। সে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে এ জাল রশিদ তৈরী করতেন। তাঁর সঙ্গে আরও অনেকেই জড়িত থাকার কথা স্বীকার করেছেন সে। ওইসব প্রতারকদের ধরতে বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নিবেন।

রাসেল যে অপরাধ করেছেন সে মোবাইল কোর্টে স্বীকারোক্তি দিয়েছেন। সে অপরাধে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এরকম পন্থা পরবর্তীতে কেউ অবলম্বন করলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কারাদণ্ড প্রাপ্ত আসামি রাসেল মিয়া ভাঙ্গা টাউন কোর্টপাড় এলাকার বাবু মিয়ার ছেলে।

থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, আগামীকাল মঙ্গলবার সকালে আসামিকে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:২৭   ৩৪৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ