ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভাঙ্গায় কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


সাইফুল ইসলাম শাকিল,ভাঙ্গা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


ভাঙ্গায় কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদপুর: ভাঙ্গায় বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয় পিকয়াপ চালক। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের প্রানী সম্পদ কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফাঁয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।

নিহত ফল ব্যবসায়ী চুয়াডাঙ্গা জীবননগর থানার ধোপাখানা গ্রামের ছাত্তার মেম্বারের ছেলে মদুল্লা হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শী আহত পিকআপ ড্রাইভার আশিকুল ইসলাম জানান, ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ার কাছাকাছি আসতেই একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার কমলালেবু বোঝাই পিকাপের। মুহুর্তেই জ্ঞান হারান তিনি। পরে জ্ঞান ফিরলে জানতে পারেন তার সঙ্গে তার পাশে বসে থাকা ফলের মালিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন তাঁরা। এসময় মুহূর্তের মধ্যে বিকট শব্দে পিকাপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ফল বোঝাই পিকয়াপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফাঁয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্য চালায়।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার এসয়াই মামুন হোসেন জানান, সকাল সাড়ে ৭ টার দিকে মাদারীপুর থেকে ফরিদপুর গামী একটি বেপরোয়া গতির পিকয়াপ ভ্যানের সঙ্গে অপর দিক থেকে আসা পিকয়াপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়। ঘটনাস্থলে পৌঁছে সেখানকার উদ্ধারকার্য শেষে মরদেহ ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১৫   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ