ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: আলফাডাঙ্গায় শিশু জায়ান রহমানের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় মানববন্ধনের অংশ গ্রহণ করেন জায়ানের পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধনের বক্তব্য প্রদান করেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু, সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, জায়ানের মা কামরুনাহার সিনথিয়া, দাদা বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বড় চাচা সাবেক ইউপি সদস্য মিটু মোল্যা ও ছোট চাচা হাবিবুর রহমান প্রমুখ।
জায়ানের ছোট চাচা হাবিবুর রহমান বলেন, আমার বড় ভাই গ্রীস প্রবাসী জিয়া মোল্যার একমাত্র ছেলে সাত বছর বয়সী জায়ান ছিল আমাদের প্রাণ। সেই প্রাণকে নির্মম ভাবে কেড়ে নেওয়া হয়েছে।
আমার প্রতিবেশী ফিরোজ খান তার ভাতিজা ফাহিম খান, আরাফাত ও আজিজুল খানসহ কয়েকজন ঘটনার পর থেকে এলাকাছাড়া, বাড়ি তালা মেরে চলে গেছে। এই মানববন্ধনে এলাকার সকল মানুষ উপস্থিত থাকলেও তারা নেই। আমরা ধরে নিতে পারি তারা এ ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় জায়ানের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছেন। পুলিশের কাছে জোর দাবি করছি যারা বাড়ি ছেড়েছে তাদের এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের আসল রহস্য বেরিয়ে আসবে।
জায়ানের মা কামরুনাহার সিনথিয়া বলেন, আমার বুক ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার চারপাশে জায়ান ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে ছাড়া ঘুমাতে পারছি না। আমি জায়ানকে খুঁজে পাচ্ছি না। আমার একমাত্র মানিককে যাহা কেড়ে নিয়েছে। অতি দ্রুত তাদের শাস্তি দাবি জানাচ্ছি। আলফাডাঙ্গা থানা পুলিশ যেন তাদের গ্রেফতার করে। তারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এসব কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন বলেন, আমরা শুধু এই নির্মম হত্যাক-ের নিন্দা জানাই। এ ঘটনার প্রকৃত খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের চিহিৃত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, জায়ানের ঘটনাটি পুলিশ খুব গুরুত্ব নিয়ে কাজ করছে। ঘটনার পর থেকে আমরা সর্বচ্চ চেষ্টা করছি ঘটনার সত্যতা তুলে আনতে। জায়ানের মা বাদী হয়ে অজ্ঞতনামা একটি মামলা করেছেন। আমরা বিভিন্ন ইস্যু ধরে ধরে কাজ করছি। আমাদের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ইউনুর মোল্যা নামের একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আশা রাখি খুব দূরুত্বই আসল রহস্য বেরিয়ে আসবে।
ফরিদপুরের আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীসপ্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সে স্কুলে গিয়ে দুপুর ১২ টার দিকে বাড়ি ফেরার আধাঘন্টা পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশের একটি বাগান থেকে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশু জায়ানের পরিবার ও তার স্বজনরা তখন থেকে দাবি করছেন, এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই দিন রাতে জায়ানের মা বাদী হয়ে অজ্ঞতনামা হত্যা মামলা করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০২:২১ ১৪৪ বার পঠিত | ● আলফাডাঙ্গা ● বিচারের দাবি ● মানববন্ধন ● শিশু জায়ান ● হত্যা