ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইসলামী আন্দোলনের ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ ঘিরে আগৈলঝাড়ায় ব্যাপক প্রস্তুতি

ইসলামী আন্দোলনের ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ ঘিরে আগৈলঝাড়ায় ব্যাপক প্রস্তুতি


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


 ইসলামী আন্দোলনের ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ ঘিরে আগৈলঝাড়ায় ব্যাপক প্রস্তুতি

বরিশাল: ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় মহাসমাবেশকে সফল করার লক্ষে আগৈলঝাড়া ও গৌরদদী উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় প্রস্তুতি সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশে’র পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা মেনে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
২রা ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বরিশাল বেলস পার্কে ৮ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, এ সমাবেশে দেশের ইসলামপন্থী ৮ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এ সমাবেশকে সফল করার লক্ষ্যে বরিশাল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদীর সমর্থনে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় রোববার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশে’র গৈলা ইউনিয়ন অফিস (ফকির বাড়ি মোরে) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গৈলা ইউনিয়ন সভাপতি মুফতি মোঃ নুরুন্নবী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা সভাপতি ও বরিশাল-১ আসনে হাতপাখার প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো সৈয়দ ইমরান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ ভাট্টি, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আল আমিন হোসেন ঝন্টু, উপজেলা মুজাহিত কমিটির সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর বেপারী, গৈলা ইউনিয়নের সদর মোঃ সোবাহান ফরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গৈলা ইউনিয়ন সেক্রেটারি মোঃ বশির উদ্দিন সরদারসহ প্রমুখ।

সমাবেশকে সামনে রেখে একই দিন অন্যান্য ইউনিয়নেও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায় বরিশালের সভায় যোগদানের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে’র পক্ষ থেকে ৫ হাজার নেতা কর্মী উপস্থিতিসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দলীয় নেতাকর্মীরা বরিশাল-১ আসনে সোমবার দিনব্যাপী প্রচারণা চালাবে ও মাইকিং করা হবে।
বরিশাল-১ আসনে হাত পাখার প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী’র পক্ষ থেকে ২ শত পি-কাপ ও ৩ শতাধীক মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রো বাস, উপজেলার বাগধা, পয়সারহাট, রাজিহার, গৈলা, রতœপুর ও উপজেলা সদরসহ বিভিন্নস্থান থেকে সকাল ৮টায় বরিশালের উদ্দেশ্যে ছেরে যাবে।
এসময় তাদের গাড়ি বহরে নেতা-কর্মীদের হাতে থাকবে দলীয় প্রতীক হাতপাখা ও দলের পতাকা, গাড়ি বহরে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে দলীয় স্বেচ্ছাসেবকরা। নেতাকর্মীদের জন্য দলের পক্ষ থেকে দুপুরের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।
এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগৈলঝাড়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ মিয়া জানান বরিশাল বিভাগীয় ৮ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দলীয় শৃঙ্খলা মেনে ব্যাপক লোক সমাগমসহ আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:২০   ৩৪৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ