ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর থানা পরিদর্শনে পাবনার নবাগত পুলিশ সুপার

সুজানগর থানা পরিদর্শনে পাবনার নবাগত পুলিশ সুপার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


সুজানগর থানা পরিদর্শনে পাবনার নবাগত পুলিশ সুপার

পাবনা: জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ আনোয়ার জাহিদ সুজানগর থানা পরিদর্শন করেছেন। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় নবাগত পুলিশ সুপার সুজানগর থানা চত্বরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমদ ও সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান ।

এ সময় থানা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। পরে নবাগত পুলিশ সুপারমোঃ আনোয়ার জাহিদ থানার হাজতখানা, মালখানা, নারী ও শিশু সহায়তা ডেস্ক, ডিউটি অফিসারের কক্ষ, অফিসার ও ফোর্সের ব্যরাকসহ থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি সুজানগর থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

থানার অনলাইন জিডি, থানার মুলতবি মামলা নিষ্পত্তির ওপর গুরুত্বারোপসহ নারী ও শিশু নির্যাতন মামলার যথাযথ পুলিশ রিপোর্ট দেয়ার নির্দেশনা দেন। এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচারণের মাধ্যমে যথাযথ ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি থানার সব অফিসার এবং ফোর্সের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানান।এ সময় সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমদ,সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান, ওসি (তদন্ত) ছানাউল্লাহ,উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:২৮   ৭৩ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ