ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর থানা পরিদর্শনে পাবনার নবাগত পুলিশ সুপার

সুজানগর থানা পরিদর্শনে পাবনার নবাগত পুলিশ সুপার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


সুজানগর থানা পরিদর্শনে পাবনার নবাগত পুলিশ সুপার

পাবনা: জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ আনোয়ার জাহিদ সুজানগর থানা পরিদর্শন করেছেন। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় নবাগত পুলিশ সুপার সুজানগর থানা চত্বরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমদ ও সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান ।

এ সময় থানা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। পরে নবাগত পুলিশ সুপারমোঃ আনোয়ার জাহিদ থানার হাজতখানা, মালখানা, নারী ও শিশু সহায়তা ডেস্ক, ডিউটি অফিসারের কক্ষ, অফিসার ও ফোর্সের ব্যরাকসহ থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি সুজানগর থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। থানার অনলাইন জিডি, থানার মুলতবি মামলা নিষ্পত্তির ওপর গুরুত্বারোপসহ নারী ও শিশু নির্যাতন মামলার যথাযথ পুলিশ রিপোর্ট দেয়ার নির্দেশনা দেন। এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচারণের মাধ্যমে যথাযথ ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি থানার সব অফিসার এবং ফোর্সের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানান।এ সময় সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমদ,সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান, ওসি (তদন্ত) ছানাউল্লাহ,উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:২৪   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ