ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


 মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিল্লাল ফকিরের মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের তালতলা এলাকায় তৌহিদী জনতার ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গোপালদী বাজার মসজিদের ইমাম মাওলানা আশেক এলাহী বলেন, উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে বিল্লাহ শাহ মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে বাৎসরিক ওরস পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চ শব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো, দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করার তোড়জোড় শুরু করা হয়েছে। এসব অপকর্ম ইসলামবিরোধী কার্যকলাপ জায়েজ করতে আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর তিনদিন ব্যাপী ওরস পালনের নামে বাউল গানের আসনের বিষয়ে ওই কমিটির লোকজন জোরালোভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার পূর্বেই ওরস আয়োজনসহ সব ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। মানববন্ধনে শানে সাহাবা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, শানে সাহাবা আড়াইহাজার উপজেলার প্রচার সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ কাসেমী, বিশনন্দী কড়ইতলা মসজিদের ইমাম রেজাউল করিমসহ মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামাসহ তৌহিদি জনতা অংশ নেন। এর আগে তৌহিদী জনতার পক্ষ থেকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর অসামাজিক কার্যকলাম বন্ধের দাবিতে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

এদিকে মানববন্ধন চলাকালীন সময়ে তৌহদী জনতার মানববন্ধনের কাছাকাছি ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কড়ইতলা এলাকায় ওরস উদযাপন কমিটির লোকজন পাল্টা অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে থানা থেকে পুলিশ এসে উভয় পক্ষের মাঝামাঝি অবস্থান নেয়। এসময় স্বাভাবিক যানচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
ওরসে অসামাজিক কার্যকলাপের বিষয়টি সম্পুর্ণ ভিতিহীন ও উদ্দেশ্যপ্রনীত উল্লেখ করে এ ব্যপারে ওরস উদযাপন কমিটির লোক ইকবাল ফকির জানান, দেড় যুগ ধরে কামেল পীর বিল্লাল ফকিরের নামে ওরস অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যগতভাবে তবারক বিতরন ও বাউল গানের আয়োজন করা হয়ে থাকে। ওরস চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বটা মনিটরিং থাকে। ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম পরিচালিক হয়। কোন প্রকার অশ্লিলতা কোন সুযোগ এখানে নেই।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উত্তেজনা এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও দুই পক্ষকেই ডাকা হবে। উত্তেজনা প্রশমিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:১১   ১২০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ