ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দীর্ঘ ৮ বছর পর প্রাথমিক শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু

দীর্ঘ ৮ বছর পর প্রাথমিক শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫


দীর্ঘ ৮ বছর পর প্রাথমিক শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু

পিরোজপুর: প্রাথমিক শিক্ষার্থীদের দীর্ঘ প্রায় আট বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে সারাদেশে আবার একযোগে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চালু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) কাউখালী উপজেলার ৬৭ টি টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আরম্ভ হয়েছে।

উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় যে, কোমলমতি শিক্ষার্থীদের এই পরীক্ষা ব্যবস্থা মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের বছরে তিনটি মূল্যায়ন পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকগণ আগ্রহের সাথে তাদের বইগুলো অধ্যয়ন করে থাকবে। যা তাদের জ্ঞান অর্জনের জন্য খুবই কার্যকর ভূমিকা গ্রহণ করবে।
কাউখালী সদরের কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিথীকা সাহা বলেন, পরীক্ষা পদ্ধতি চালু হওয়ায়, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাই খুশি হয়েছেন। সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদিকে কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে ,সহকারী শিক্ষকরা বিদ্যালয় উপস্থিত থাকা সত্ত্বেও তারা পরীক্ষা কেন্দ্রে ডিউটি পালন করছে না। শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে তাদের ন্যায্য দাবিগুলো

পূরণ না হওয়া পর্যন্ত তারা পরীক্ষার কার্যক্রম থেকে বিরত থাকছে। অভিভাবকরা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পরীক্ষার সময় কর্মবিরতি নিলে কোমলমতি শিক্ষার্থীদের মনোবল ভেঙ্গে যাবে ।বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো কাউখালী উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম পরিদর্শন করছেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, কাউখালীতে সুষ্ঠুভাবে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সমাপনী পরীক্ষার আরম্ভ হয়েছে। যদি কোন শিক্ষকরা পরীক্ষায় অসহযোগিতা করে তাহলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪২:১০   ১৯০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ