ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » আগামীকাল পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস

আগামীকাল পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫


 আগামীকাল পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস
ঠাকুরগাঁও: ৩ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস। মুক্তিবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীরের অধীন দুই শতাধিক গেরিলা ও মিত্রবাহিনীর প্রবল আক্রমণের মুখে ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর ক্যাপ্টেন জাহিদের নেতৃত্বাধীন হানাদার বাহিনী ও তাদের দোসররা পীরগঞ্জ ছাড়তে বাধ্য হয় এবং বীরগঞ্জ হয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টের দিকে পলায়ন করে।

এ দিনেই মুক্তিবাহিনীর গেরিলা নেতা যথাক্রমে মুন্সিপাড়ার শহীদুল্লাহ্ শহিদ, মকিম উদ্দিন আহম্মেদ, জগথার আব্দুল আজিজ, বীরহলীর তালেবুর রহমান ও কাচন ডুমুরিয়ার আখতারুজ্জামানের নেতৃত্বাধীন দুই শতাধিক গেরিলা মুক্তিসেনা বীরবিক্রমে পীরগঞ্জে প্রবেশ করেন এবং পীরগঞ্জকে পাকিস্তানী হানাদার মুক্ত ঘোষণা করেন।

অতঃপর ডিফেন্সের মুক্তিসেনা ও মিত্রবাহিনীর (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) একটি ইউনিট পীরগঞ্জে প্রবেশ করে। সে দিন থেকেই ‘৩ ডিসেম্বর পীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
পীরগঞ্জ পাকিস্তান হানাদার মুক্ত দিবস উপলক্ষে এবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় পীরগঞ্জ প্রেসক্লাব দিবসটি পালনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তির শোভাযাত্রা, কেন্দ্রীয় স্মৃতি শৌধে পুঞ্জাজলি ও আলোচনা সভা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৬:০৭   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ