ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত

আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


 আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত
বরগুনা: লাগাতার কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার আমতলী উপজেলার ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত হয়েছে। এ কারনে বুধবার সকালে কোন বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ^ পরিচয় বিষয়ের পরীক্ষ অনুষ্ঠিত হয়নি। তবে বিকেলে প্রধান শিক্ষক, নৈশ প্রহরী ও অভিভাবকদের সহযোগিতায় সকল স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষা কর্মকর্তা দাবী করেন। পরবর্তী পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকে আহবায়ক করে অভিভাবকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলায় ১৫২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসকল বিদ্যালয়ে ৯০৫ জন সহকারী শিক্ষক রয়েছে। সকল শিক্ষকরা তাদের দাবী আদায়ের জন্য বুধবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত কোন পরীক্ষায় অংশগ্রহন না করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। আমতলী একেহাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা দেখে বুধবার সকাল ১১ টায় অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে তালা ভেঙ্গে ফেলেন। সেখানে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষক অভিভাবকদের সহায়তায় পরীক্ষা গ্রহন করেন। একই অবস্থা গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েও।
বুধবার সকালে হলদিয়া, গুরুদল, চাওড়া পাতাকাটা, আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, কোন সহকারী শিক্ষককরা পরীক্ষা গ্রহনে অংশগ্রহন করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, আমাদেও দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা কোন কার্যক্রমে অংশগ্রহন করবো না।
আমতলী একেহাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান বলেন, পরীক্ষায় কোন সহকারী শিক্ষকরা অংশগ্রহন না করে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে তালা ভেঙ্গে ফেলে।
আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম জানান, ৯৭টি বিদ্যালয়ে সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ^ পরিচয় বিষয়ের পরীক্ষা হয়নি। তবে বিকেলে সকল স্কুলে প্রধান শিক্ষক, ণেশ প্রহরী ও অীভভাবকদেও সহায়তায় পরীক্ষা নেওয়া হয়েছে।
আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষক, অভিভাবকদেও সহযোগিতায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৮   ৮২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ