ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কোস্ট গার্ডের অভিযানে ৭ লক্ষ টাকার জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৭ লক্ষ টাকার জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


কোস্ট গার্ডের অভিযানে ৭ লক্ষ টাকার জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ

পটুয়াখালী: কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭ লক্ষ টাকা বাজার মূল্যের জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ। এর মধ্যে ৪০০ কেজি জাটকা ও ১৬০ কেজি শাপলা পাতা মাছ ছিল।

বুধবার ৩ ডিসেম্বর মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিক ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চার লেন রাস্তা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৬ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৪০০ কেজি জাটকা ও ১৬০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং শাপলা পাতা মাছ নিকটস্থ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে কোস্ট গার্ড সূত্রে জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:৪৫   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ