ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ

কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ

পিরোজপুর: কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ করা হযেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সদর ইউনিয়ন কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া।অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আরিফুর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ সাঈদ, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মেহেদী হাসান শামীম।

প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা সমাজসেবা অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাদের দপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং তারা অভিমত প্রকাশ করেন তারা অনেক কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:০৭   ২৪৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ