ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কর্মবিরতিতে শিক্ষকরা বার্ষিক পরীক্ষায় হলের দায়িত্বে অভিভাবকরা

কর্মবিরতিতে শিক্ষকরা বার্ষিক পরীক্ষায় হলের দায়িত্বে অভিভাবকরা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


কর্মবিরতিতে শিক্ষকরা বার্ষিক পরীক্ষায় হলের দায়িত্বে অভিভাবকরা
টাঙ্গাইল: ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা দেশব্যাপী চলমান কর্মবিরতিতে থাকায় বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে বিদ্যালয়ে দেখা যায় এমন চিত্র। শিক্ষক-শিক্ষিকারা কর্মবিরতি পালন করে বিদ্যালয় প্রাঙ্গণে চেয়ারে বসে থাকলেও পরীক্ষার হলের ভরসা হয়ে দাঁড়িয়েছেন অভিভাবকরা। তাদের সহযোগিতায় কোমলমতি শিশুরা পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষের বাইরে—এমনকি বিদ্যালয়ের আঙিনায়ও—শত শত অভিভাবকের উপস্থিতি দেখা যায়। কেউ সন্তানকে সাহস দিচ্ছেন, কেউবা হলের ভেতরে গিয়ে দায়িত্ব পালন করছেন।

পরীক্ষার হলের দ্বায়িত্বে থাকা অভিভাবকরা জানান, কর্মবিরতির কারণে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের দুশ্চিন্তা থাকলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাঁরা নিজেরাই পরীক্ষার হলে শিক্ষিকার দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহ্বানে তারা পরিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করছেন।

এদিকে সন্তানের অপেক্ষায় পরীক্ষার হলের বাহিরে দাঁড়িয়ে থাকা অভিভাবকরা জানান, এভাবে ক্লাস পরিক্ষা বর্জন করে যদি শিক্ষকরা বসে থাকেন তাহলে এই কোমলমতি শিশুদের মধ্যে এর প্রভাব পরবে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। দ্রুত শিক্ষকদের দাবী পুরন করে তাদের আবারো ক্লাস রুমে ফেরানোর দাবী করেন তারা।

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল পারভেজ জানান, আমরা ১১তম গ্রেড দাবী করে আমাদের কর্মবিরতী পালন করছি। যতক্ষন না প্রজ্ঞাপন জারি করে ততক্ষন আমাদের কর্মবিরতী চলবেই।

বার্ষিক পরীক্ষার মূল্যায়ন এবং পরিক্ষার হলে শিক্ষার্থীদের কিরুপ প্রভাব পরবে জানতে চাইলে তিনি জানান, শিক্ষকরা কর্মবিরতি পালন করায় পরীক্ষার ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হচ্ছে, তবে অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:৫৪   ১২৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ