ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় পানি ভেবে কীটনাশক পান শ্রমিকদলের নেতার মৃত্যু

আগৈলঝাড়ায় পানি ভেবে কীটনাশক পান শ্রমিকদলের নেতার মৃত্যু


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


 আগৈলঝাড়ায় পানি ভেবে কীটনাশক পান শ্রমিকদলের নেতার মৃত্যু
বরিশাল: আগৈলঝাড়ায় পানি ভেবে জঙ্গল মারার কীটনাশক পান করে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মোঃ মোশারফ হোসেন পাইকের ছেলে ও ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ন- সাধারন সম্পাদক (ওয়ার্ড সভাপতি) মোঃ সুমন হোসেন পাইক (৩৭) ২৬ নভেম্বর (বুধবার) দুপুরে বাকাল ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামে নিজেদের মৎস ঘেরে মাছের খাবার দিতে গিয়ে ক্লান্ত হন।

এসময় মোবাইলে কথা বলার কারনে অন্যমনস্ক থাকায় পানি ভেবে জঙ্গল মারার কীটনাশক পান করে। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে চিকিৎসার জন্য আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বরিশাল থেকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢাকা মেডিকেলে ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাত ৯টা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে সুমন পাইক। মৃত. সুমন পাইকের স্ত্রী ও চার মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। গতকাল বুধবার জোহরবাদ মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৩৬   ৪২৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ