ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

লালমোহনে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


লালমোহনে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

ভোলা: লালমোহন উপজেলার ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং শিক্ষকগণের সাথে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও মুখলিস আলিম তৈরীর কৌশল নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পরিবার, লালমোহন ভোলা এর আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও উন্নয়ন পরিকল্পনা মো. জিয়াউর রহমান, সাতারকুল ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন।

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য প্রদান করেন, গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁনসহ আরও অনেকে। এসময় লালমোহন উপজেলার দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

এন, আর

বাংলাদেশ সময়: ১৮:২২:০৭   ১৪৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ