ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: যেকোন মূল্যে ওরসের কার্যক্রম বন্ধ করা হবে-তৌহিদী জনতার ব্যানারে এই ঘোষনার প্রেক্ষিতে ওরস উদযাপনের লোকজন তাদের প্রতিহতের পাল্টা ঘোষনা দেয়ার পর থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। চলছে পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল মানববন্ধন। সেই সঙ্গে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে যা যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। জোরদার করা হয়েছে পুলিশি টহল। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় বিল্লাল ফকিরের বার্ষিক ওরস মাহফিলকে ঘিরে তৌহিদী জনতা ও ওরস উদযাপন কমিটি লোকজনের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছরের মত আগামী শুক্র শনি ও রবিবার তিনদিন ব্যাপী কড়ইতলা বিল্লাল ফকিরের মাজারে বার্ষিক ওরস মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রাঙ্গনে হরেক রকম দোকানপাট বসে । শিশু কিশোর, যুবক থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে আসা সব বয়সী লোকদের আনাগোনা দেখা দেয়। এক ধরসের গ্রাম্য মেলার মিলন মেলায় পরিণত হয়। কিন্তু এ বছর হঠাৎ করে ওরস বন্ধে তৌহিদী জনতার ব্যানারে ইসমাইল করিম নামে স্থানীয় এক ব্যক্তি নারায়ণগঞ্জ জেলা প্রসাশক বরাবর একটি লিখিত আবেদন করে। ওরসের নামে বিল্লাল ফকিরের মাজারে গান-বাজনা, মদ জুয়ার আসর, ইয়াবা পাচার, নারী দিয়ে দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে বলে তিনি তার আবেদনে উল্লেখ করেন। আবেদনপত্রটির অনুলিপি নারায়ণগঞ্জ পুলিশ সুপার, আড়াইহাজারের ইউএনও, বিশনন্দী ফেরিঘাটের সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জসহ আড়াইহাজার থানার ওসিকে দেয়া হয়।
গত সোমবার দুপুরে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের তালতলা এলাকায় তৌহিদী জনতার ব্যানারে স্থানীয় মসজিদের ইমামদের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন থেকে বক্তারা ওরস বন্ধে প্রশাসন ব্যবস্থা না করলে তারা মাজার ভাঙ্গাসহ হামলা করার কর্মসূচী ঘোষনা করে। এই খবর মাজার কমিটির লোকজনের কাছে পৌছালে কড়ইতলার বিল্লাল ফকিরের ভক্তরা একই আঞ্চলিক মহাসড়কের পাশে কড়ইতলা এলাকায় পাল্টা অবস্থান নেয়। মুহুর্তের মধ্যে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার থানার অতিরিক্ত পুলিশ এসে উভয় পক্ষের মাঝামাঝি অবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এর মধ্যে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন উভয় পক্ষকে ডেকে শান্তিপুর্ণ সহাবস্থানের জন্য আহŸান জানানোর মধ্যেও গত বুধবার ও বৃহস্পতিবার তালতলা কড়ইতলা এলাকায় তৌহিদী জনতার ব্যানারে স্থানীয় ইমামদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হলে তাদের বিরুদ্ধে মাজার ভক্ত লোকজন পাল্টা মিছিল করে। তৌহিদী জনতার মিছিলে মাজারকে ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, এ্যাকশন এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন এরমক উত্তেজনার ¯েøাগান পরিবেশন করে। এনিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তৌহিদী জনতার পক্ষে গোপালদী বাজার মসজিদের ইমাম মাওলানা আশেক এলাহী, শানে সাহাবা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, শানে সাহাবা আড়াইহাজার উপজেলার প্রচার সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ কাসেমী ও বিশনন্দী কড়ইতলা মসজিদের ইমাম রেজাউল করিম জানান, উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে বিল্লাহ শাহ মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে বাৎসরিক ওরস পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চ শব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানোর তোড়জোড় শুরু করা হয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার পূর্বেই ওরস আয়োজনসহ সব ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। নতুবা তারা নিজেরাই ওরস নামে অসামাজিক কার্যকলাপ বন্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুশিয়ারি দেন।
এদিকে ওরসে অসামাজিক কার্যকলাপের বিষয়টি সম্পুর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনীত উল্লেখ করে এ ব্যপারে ওরস মাহফিলের প্রধান পৃষ্টপোষক ইকবাল ফকির জানান, দেড় যুগ ধরে কামেল পীর বিল্লাল ফকিরের নামে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। ঐতিহ্যগতভাবে তবারক বিতরন ও বাউল গানের আয়োজন করা হয়ে থাকে। আশপাশ এলাকার মানুষের আগমনে ওরস মাহফিলটি মিলন মেলায় পরিণত হয়। ওরস চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সর্বটা মনিটরিং করে থাকেন। ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কোন প্রকার অশ্লিলতা করার কোন সুযোগ এখানে নেই। তৌহিদী জনতার নামে একটি পক্ষ উদ্দেশ্য প্রণীতভাবে এলাকার সামাজিক বন্ধন ও সংস্কৃতিরকে ভিন্ন ভাবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে। এলাকার লোকজন তাদের হীন এই উদ্দেশ্যের বিষয়ে সচেতন রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উত্তেজনা এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও দুই পক্ষকেই ডাকা হবে। উত্তেজনা প্রশমিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৬:৩১ ৫৬ বার পঠিত | ● আড়াইহাজার ● ওরস ● তৌহিদী জনতা ● মুখোমুখি