ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ

কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ করা হযেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।অত্র বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া।

এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মনিজা আক্তার, মেহেদী হাসান শামীম।

প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান তাদের দপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং তারা অভিমত প্রকাশ করেন তারা অনেক কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:২৪   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ