ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ১১ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

১১ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


 ১১ বছর পর ধর্ষণ মামলার  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পাবনা: দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মানিক মন্ডলের। বুধবার দিবাগত রাতে পাবনার চাটমোহর থানা পুলিশ গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে। মানিক চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে।

জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ধর্ষিতা ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন সাজা দেন। এদিকে দীর্ঘদিন ধরে মানিক মন্ডল ছিল ধরাছোঁয়ার বাইরে।

গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টস এ চাকরি করতো। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মানিক মন্ডলকে বুধবার রাতে আটক করে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যায়। দীর্ঘদিন সে পরিচয় গোপন করে পালিয়ে ছিল। অবশেষে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪৯   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ