ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জ-১ আসনে ১০ জন মনোনয়ন প্রত্যাশী ছিটকে দিলেন ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ আসনে ১০ জন মনোনয়ন প্রত্যাশী ছিটকে দিলেন ড. রেজা কিবরিয়া


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


 হবিগঞ্জ-১ আসনে ১০ জন মনোনয়ন প্রত্যাশী ছিটকে দিলেন ড. রেজা কিবরিয়া
সিলেট: হবিগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থী হিসাবে দীর্ঘদিন ধরে প্রচারণায় ছিলেন ১০ জন বিএনপি নেতা। সবাইকে টপকে দলে যোগদানের তিন দিনের মাথায় চমক দেখালেন ড.রেজা কিবরিয়া। প্রচারনায় থাকা ১০জন বিএনপির মনোনয়ন প্রত্যাশীকে ছিটকে দিলেন ড. রেজা কিবরিয়া। সকল জল্পনা অবসান ঘটিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। গতকাল বিকালে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জ-১ আসনে প্রার্থী হিসাবে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড.রেজা কিবরিয়ার নাম ঘোষনা করেন।

তার এই মনোনয়ন পাওয়ার জন্য নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপির মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ড. রেজা কিবরিয়ার মনোনয়নকে স্বাগত জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা ও বাহুবল উপজেলা বিএনপির সুপার ফাইভের পাঁচ নেতা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে কেউ কেউ স্বাগত জানালেও হেভিয়েট প্রতিপক্ষ সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ও সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী এখনও স্বাগত জানাননি।
নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপি নেতারা বলেছেন, ড. রেজা কিবরিয়ার মনোনয়ন দলকে আরও শক্তিশালী করেছে। তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবেন। তারা বলেন দল যাকে মনোনয়ন দিয়েছে সেটা মেনেই আমরা মাঠে কাজ করবো। ড. রেজা কিবরিয়া হচ্ছেন একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, তাকে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা,সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ মিয়া, সাধারন সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুন্ম সাধারন সম্পাদক অলিউর রহমান অলি ও সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ তালুকদার যৌথভাবে ড. রেজা কিবরিয়াকে দলীয় প্রার্থী হিসাবে স্বাগত জানান। তারা বলেন, আমরা কেন্দ্রীয় সিন্ধান্তকে সুস্বাগত জানাচ্ছি। বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার ও সাধারন সম্পাদক হাজী শামসুল আলম বলেন ড. রেজা কিবরিয়ার মনোনয়ন দলকে আরও শক্তিশালী করেছে। তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবেন। তারা বলেন দল যাকে মনোনয়ন দিয়েছে সেটা মেনেই আমরা মাঠে কাজ করবো। ড. রেজা কিবরিয়া হচ্ছেন একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, তাকে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলিছুর রহমান বলেন, আমি দীর্ঘ ১০/১৫ বছর ধরে দলের জন্য কাজ করেছি। এলাকায় প্রচারণা করেছি। এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে সিন্ধান্ত নিয়েছেন সেটা মেনেই কাজ করতে হবে। তবে আমি নবীগঞ্জ ও বাহুবল বাসীর পাশে থেকে দলের জন্য ও দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, দলীয় মনোনয়নটি আমি মনে করি তৃর্নমুলের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এর বেশি তিনি মন্তব্য করতে চাননি।
বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনি বক্তব্য দিতে চাননি। সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।
সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দলীয় প্রার্থী মনোনীত করার জন্য। তিনি আরও বলেন, স্বপ্নের মতো গড়ে তুলবো নবীগঞ্জ ও বাহুবলকে। সবাই অবাক হয়ে দেখেবে বাংলাদেশের মধ্যে নবীগঞ্জ ও বাহুবল হবে একটি মডেল উপজেলা যে স্বপ্ন আমার বাবা দেখতেন। আমি ৩৫টি দেশের উন্নয়নে কাজ করেছি এখন শেষ বয়সে আমার দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমরা মেধা ভিত্তিক সরকার চাই। আমি কথায় নয়, কাজে বিস্বাসী, আমার বাবা নবীগঞ্জ নিয়ে স্বপ্ন দেখতেন, সেই রকম উন্নয়ন করবো, সেটা দেখলে মানুষ অবাক হবেন, আমি নবীগঞ্জ ও বাহুবলে টেকনিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট করবো।

নাসিংয়ের জন্য ডিগ্রীর ব্যবস্থা করবো। আমার দাদা বাড়ি নবীগঞ্জ দাদি বাড়ি বাহুবল, এখানে আমার নারীর টান রয়েছে। শুধু নবীগঞ্জ নয় সিলেট শহরকে একটি আর্দশ্য শহর বানাবো। আমাদের এলাকায় স্কুল কলেজ এতো উন্নতমানের নয়, আমাদের এলাকায় উন্নত মানের স্কুল কলেজ গড়ে তুলতে হবে, শিক্ষার মান আরও উন্নত করতে হবে। আমাদের শিক্ষারমান আশানুরুপ নয়।

আমার বাবা একজন অনির্বাচিত অর্থমন্ত্রী হয়ে কি করেছেন আপনারা দেখেছেন, আমি নির্বাচিত হয়ে আপনাদের উন্নয়নে কাজ করবো। আসন্ন নির্বাচন প্রসঙ্গেও তিনি বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতার স্বল্পতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা প্রয়োজন ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটবাক্স সুরক্ষিত রাখা—সবকিছুই বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে জনগণের মনে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:২৮   ৯৪ বার পঠিত  |   







শিরোনাম থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস



আর্কাইভ