ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ৪ অটোরিকশাসহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

পটুয়াখালীতে ৪ অটোরিকশাসহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালীতে ৪ অটোরিকশাসহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতারপটুয়াখালী: মহিপুর থানায় পর্যটক পরিচয়ে অটোরিকশা চালককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই করা ৪ টি বোরাক অটোগাড়ি উদ্ধার করা হয়।গ্রেফতাররা হলেন পটুয়াখালীর মহিপুরের মোঃ নাসির হাওলাদার (৩৯), মোঃ শাহীন হাওলাদার (২২), বরগুনার আমতলীর মোঃ জাকির হোসেন গাজী (৪৫), বরিশালের বাকেরগঞ্জের মোঃ লিটন আকন (৫৭), পটুয়াখালী সদরের মোঃ জসিম হাওলাদার (৩৮), আবুল বাশার (৩৫) এবং দুমকির মোঃ রাহাত হাওলাদার (২৭)।

পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের নতুন বাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা পর্যটক পরিচয়ে অটোগাড়ি ভাড়া করে চালক মোঃ মুছাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে তার ব্যাটারিচালিত অটোগাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় ১ ডিসেম্বর মহিপুর থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি মামলা (মামলা নং-০১) দায়ের করা হয়। মামলার পর পটুয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় মহিপুর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্ত শুরু করে। ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মূল আসামিদের শনাক্ত করা হয়। পরে ২ ডিসেম্বর পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৭জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে গ্রেফতার মোঃ রাহাত হাওলাদারের বাড়ির আঙ্গিনা থেকে বিভিন্ন সময়ে ছিনতাই করা মোট ৪টি অটোগাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অপরাধের বিষয়টি স্বীকার করেছে। এদের মধ্যে মোঃ নাসির হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভুক্তভোগী চালক মোঃ মুছা জানান, তিনি মাঝে মাঝে তার বড় ভাইয়ের বোরাক অটোগাড়িটি চালাতেন। ৩০ নভেম্বর সন্ধ্যায় কুয়াকাটা চৌরাস্তায় অবস্থানকালে পর্যটক পরিচয়দানকারী এক ব্যক্তি তার মোবাইল নম্বর সংগ্রহ করে এবং পরদিন ভোরে সূর্যোদয় দেখার কথা বলে স্পটে নিয়ে যেতে বলে।

নির্ধারিত সময়ে সেখানে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে মারধর ও ছুরিকাঘাত করে অটোগাড়িটি ছিনতাই করে নেয়। তদন্তে জানা গেছে, আসামিরা আন্তঃজেলা ছিনতাইচক্রের সদস্য। তারা অটোগাড়ি ছিনতাই করে সেগুলোর রং ও গঠন পরিবর্তন (মডিফাই) করে ক্রেতা সংগ্রহ করে বিক্রি করত।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ছিনতাইচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাইয়ের কাজ চলছে। এ অপরাধে যারা সম্পৃক্ত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:০৭   ১১৭ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ