ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসিকে বিদায় সংবর্ধনা

ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসিকে বিদায় সংবর্ধনা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫


ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসিকে বিদায় সংবর্ধনা

ভোলা: লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, লালমোহন থানা থেকে বদলি হওয়ায় লালমোহন ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার হলরুমে বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইসলামি সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল হকের সভাপতিত্বে এবং ইসলামি মডেল একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন খান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের পর অতিথিবৃন্দ ওসিকে বিদায়ী ক্রেস্ট প্রদান করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম গত এক বছরেরও অধিক সময় লালমোহন থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং লালমোহনে আইনশৃঙ্খলা, নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন।

উল্লেখ, ২০২৪ সালের ১৪ অক্টোবর লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি তাকে লালমোহন থানা থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় বদলি করা হয়েছে। লালমোহন থানায় এক বছরের মধ্যে তিনি তার নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বীকৃতি হিসেবে ভোলা জেলার ছয়বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:০০   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ