ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

পাইকগাছায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫


পাইকগাছায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

খুলনা: শীতের আগমনের সঙ্গে সঙ্গেই খুলনার পাইকগাছা উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলার প্রতিটি গ্রামে এখন খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। অযত্নে পড়ে থাকা গাছগুলোর ডালপালা ও শুকনা পাতা পরিষ্কার করে নলি ও ভাড় (মাটির পাত্র) বসানোর উপযোগী করে তোলা হচ্ছে।
একসময় এ উপজেলার মাঠ-ঘাট ও রাস্তার ধারে সারি সারি খেজুর গাছ দেখা যেত। কালের বিবর্তনে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে গাছের সংখ্যা অনেকটা কমে গেছে। তবুও ঐতিহ্য ধরে রাখতে অবশিষ্ট গাছগুলো থেকেই চলছে রস সংগ্রহের প্রস্তুতি। শীতের পিঠা, পুলি ও পায়েস উৎসবের জন্য খেজুরের রস ও গুড়ের জুড়ি নেই। তাই শীত মৌসুমে অবহেলিত এই গাছগুলোর কদর বেড়ে যায় বহুগুণ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পাইকগাছার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বর্তমানে প্রায় ১২ হাজার রস আহরণযোগ্য খেজুর গাছ রয়েছে। চাঁদখালী, গদাইপুর, গোপালপুর, মঠবাটী, পুরাইকাটী, মালথ, সিলেমানপুর ও রাড়ুলী সহ বিভিন্ন এলাকার গাছিরা জানান, বছরের অন্য সময় কৃষিকাজ করলেও শীতকালে তারা রস সংগ্রহেই মূল সময় ব্যয় করেন।
সরেজমিনে চাঁদখালীর গাছি রফিকুল হোসেন বলেন,গাছের সংখ্যা কমে যাওয়ায় বর্তমানে রস, গুড় ও পাটালির দাম কিছুটা বেড়েছে। নিজের গাছ না থাকলেও অনেকে চুক্তিভিত্তিতে অন্যের গাছ থেকে রস সংগ্রহ করেন। বর্তমানে এক ভাড় কাঁচা রস ১২০ থেকে ১৫০ টাকা এবং প্রতি কেজি পাটালি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এতে গাছিরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। তবে গাছ ও গাছির সংকটের কথাও জানালেন স্থানীয়রা। সঠিক রক্ষণাবেক্ষণ ও নতুন চারা রোপণের অভাবে এই ঐতিহ্যবাহী গাছটি বিলুপ্তির পথে। এছাড়া দক্ষ গাছির অভাবে অনেক গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হয় না বলেও জানান স্হানীয়রা।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, উপজেলায় প্রায় ১২ হাজার খেজুর গাছ রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় আমরা কৃষকদের খেজুর গাছ রোপণে উদ্বুদ্ধ করছি। রাস্তার দুই পাশে ও পরিত্যক্ত জমিতে খেজুর গাছ লাগাতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এতে একদিকে যেমন খেজুর গাছের সংখ্যা বাড়বে। অন্যদিকে শীত মৌসুমে স্থানীয়ভাবে খেজুরের রস ও গুড়ের উৎপাদন বৃদ্ধি পাবে। আর খেজুর গাছ থেকে সংগৃহীত রস ও গুড় বিক্রি করে কৃষকরা শীত মৌসুমে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:২১   ১১৫ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ