ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পূর্বশক্রতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশিয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খাগকান্দা লঞ্চঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের জানায়, খাগকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিএনপির কর্মী কামাল হোসেনের সাথে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সাথে পুর্ব শত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত দেড় মাস আগে পূর্ব শক্রতা জের ধরে কামালের ভাই আনোয়ার হোসেন আব্দুল আজিজকে রড দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এক মাস চিকিৎসার পর আব্দুল আজিজ বাড়ি ফিরে।
এদিকে আনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার বাড়িতে আসলে আব্দুল আজিজের পরিবারের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকাল নয়টার দিকে আনোয়ার হোসেন খাগকান্দা লঞ্চঘাট এলাকায় একটি চায়ের দোকানের বসা অবস্থায় দেখে আব্দুল আজিজের লোকজন তার উপর হামলা চালায়। আনোয়ার দোকান থেকে দৌড়ে বাড়িতে যাওয়ার পর তার স্বজনরা দেশিয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে আব্দুল আজিজের অনুসারীদের উপর হামলা চালানোর জন্য এগিয়ে আসে। খবর পেয়ে আব্দুল আজিজ ও তার লোকজন দেশিয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে পাল্টা হামলা চালালোর জন্য মুখোমুখি অবস্থান নিয়ে বাগাবণ্ডিতার র একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে অন্তত ১২ জন আহত হয়। আহতদের মধ্যে কামাল হোসেন (৪৬), তার ভাই বাবুল হোসেন (৪৭), চাচাতো ভাই জাকির হোসেন (৪০), নাসির উদ্দিন (৪২) আনোয়ার হোসেন, আব্দুর রহিম (৪৫) এবং আব্দুল আজিজের ভাই লোকমান হোসেন (৫৫), ছেলে রবিউল ইসলাম (৩০), ভাতিজা নবী হোসেন (৩৬) গুরুতর আহত হয়। এদের কামাল হোসেন, বাবুল হোসেন, নাসির উদ্দিনকে জাতীয় অর্থপোডিক হাসপাতালে আর লোকমান হোসেন, রবিউল ইসলাম ও নবী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় অভিযোগ দিতে এসে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে ফের তর্কে ও হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ ও ঘটনাস্থলের উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে খাগকান্দা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, তার ভাই লোকমান হোসেনসহ ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় বিএনপির কর্মী কামাল হোসেন জানান, আওয়ামী লীগ আমলে আব্দুল আজিজ ও তার লোকজনের নানা অজুহাতে নির্যাতন করতো। পুর্ব শত্রæতার জের ধরে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ ও তার ভাই লোকমান হোসেনের সাথে ৮/১০ মিলে তার লোকদের উপর হামলা করে গুরুতর আহত করে।
খাগকান্দা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জানান, রাজনৈতিক প্রভাব দেখিয়ে গত দেড় মাস আগে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে। এক মাস চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেন। কামালের চাচাতো ভাই আনোয়ার ও তার লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছেলের রবি, ভাতিজা নবী ও ভাই লোকমানকে খাগকান্দা লঞ্চঘাটে হামলা করে গুরুতর আহত করে। তারা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।
এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, পূর্ব শত্রতার জের ধরে কামাল হোসের ও আব্দুল আজিজের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। থানায় এক পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অপর পক্ষ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১০:৪৪ ৮৮ বার পঠিত | ● আওয়ামী লীগ ● আড়াইহাজার ● বিএনপি ● সংঘর্ষ