ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে মামলা

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে মামলা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে মামলা

বরিশাল:
আগৈলঝাড়ায় আত্মহত্যার প্ররোচনা অভিযোগে উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমেপ্লক্সের ডাঃ মাসুদ পারভেজ এর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন মৃত সুমি আক্তারের পিতা জামাল মীর। ডাঃ মাসুদ পারভেজকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ৩-৪ জনের নামে ৫ ডিসেম্বর রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নং-১।
অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাসুদ পারভেজ হাসপাতালে পাশে সিকদার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের আল্ট্রাসনোগ্রাম করাতে যেতেন। তখন সিকদার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব এসিষ্ট্যান্ড এক সন্তানের জননী সুমি আক্তারের সাথে ডাঃ মাসুদ পারভেজ পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ সুমিকে নিয়ে বিভিন্ন স্থানে একাধিকবার সময় কাটিয়েছেন। চিকিৎসক সুমিকে দিয়ে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন।

স্বামীকে তালাক দেওয়ার পরে সুমির চাপে ওই চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ তাকে বিয়ে করতে বাধ্য হন। সম্প্রতি ওই চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ সুমির সাথে বিয়ের নামে প্রতারণা করে তাকে তালাক দেন। ফলে সুমি ওই চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ২০ নভেম্বর বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় সুমিকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে ২২ নভেম্বর বিকেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় সুমির পিতা মো.জামাল মীর বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ডাঃ মাসুদ পারভেজ, তার পিতা মো. মোকলেছুর রহমান, মাতা পারভীন আক্তারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের নামে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-১(৫-১২-২০২৫)।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১৫   ১৩১ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ