ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যৌথবাহিনীর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

যৌথবাহিনীর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


যৌথবাহিনীর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার ফরিদপুর: আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজি রুদ্রবানা গ্রামের কিবরিয়া বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাসদস্যরা সরাসরি অংশ নিয়ে আটক ব্যক্তিদের পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মো. আল আমীন ওরফে নাজমুল (৩৩) এবং কিবরিয়া শেখ (৩৫)-কে আটক করে। তল্লাশির সময় কিবরিয়ার প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিচ ইয়াবা, এবং আল আমীন ওরফে নাজমুলের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সর্বমোট ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, কয়েকটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করে সেনাসদস্যরা বোয়ালমারী আর্মি ক্যাম্পে নিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আল আমীন ওরফে নাজমুল আরাজি রুদ্রবানা গ্রামের মো. শাহিদ শেখের ছেলে এবং একই গ্রামের মৃত গরিব হোসেন শেখের ছেলে কিবরিয়া।
রাতে দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাজালাল আলম বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এন, আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৮   ১০৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ