ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মামলার বাদী নিজেই বিক্রি করলেন গাছ

কাঁঠালিয়ায় মামলার বাদী নিজেই বিক্রি করলেন গাছ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় মামলার বাদী নিজেই বিক্রি করলেন গাছ
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মোঃ আনোয়ার হোসেন নামের এক দিনমজুরের জমির গাছ বিক্রি করে তার বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ সোহরাব খানের বিরুদ্ধে। পরবর্তীতে ওই জমির বাকি গাছ বিক্রি করেন বাদী নিজেই। সম্প্রতি উপজেলা চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ভুক্তভোগী দিনমজুর আনোয়ার হোসেন গত শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন সোহরাব খানের বিরুদ্ধে। জমি নিজের দাবী করে গাছ বিক্রি করার কথা স্বীকার করেন সোহরাব খান।

অভিযোগে জানাগেছে, উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই বংশের সোহরাব খানের। আনোয়ার খানের জমিতে তার রোপিত বিভিন্ন প্রজাতির গাছ কাটেন সোহরাব খান ও তার লোকজন। উল্টো সোহরাব খান বাদী হয়ে আদালতে মামলা করেন দিনমজুর আনোয়ার খান ও তার ছেলে সন্তানের বিরুদ্ধে। শুধু মামলা করেই তিনি ক্ষান্ত হননি।

পরে ওই জমিতে থাকা বাকি গাছ কেটে বিক্রি করেন আদালতের মামলার বাদী সোহরাব খান। অভিযোগ স্বীকার করে সোহরাব খান জানান, তাদের জমির গাছ বিক্রি করেছেন, এতে বাঁধা দিচ্ছে আনোয়ার। থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৭   ১২৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ