ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মই বেয়ে ৩২ লাখ টাকার সেতু পারপার

মই বেয়ে ৩২ লাখ টাকার সেতু পারপার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫


মই বেয়ে ৩২ লাখ টাকার সেতু পারপার

পটুয়াখালী: দুমকির শ্রীরামপুর ইউনিয়নের আসুরিয়ার সোতা খালের ওপর ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বক্স কালভার্ট সেতুটি এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেতুটি পারাপারের কোমলমতি শিশু ও স্কুল শিক্ষার্থীদের রয়েছে জীবনের ঝুঁকি। এছাড়াও সেতুটি বিগত দুই বছরেও জনসাধারণের ব্যবহারের উপযোগী হয়নি। সেতুর দুইপাশে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী এখনো ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠের মই বেয়ে পারাপার করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এ সেতুটি নির্মাণ করে। কিন্তু সেতুর দুই প্রান্তে মাটি ভরাট ও সংযোগ সড়ক না করায় এটি এখন অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে শিক্ষার্থী, কৃষক ও পথচারীদের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিশেষ করে স্কুল ও মাদরাসাগামী শিশু-কিশোরদের জন্য এটি হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর দাবি দ্রুত সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করার। এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ সূত্রে বলেন, বিষয়টি এলজিইডি কার্যালয় ও সংশ্লিষ্ট ঠিকাদারকে জানিয়েছি। চলতি শুকনো মৌসুমেই সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
ঠিকাদার ইমরান হোসেন বলেন, বর্ষা মৌসুম থাকায় মাটির সংকটে সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। শুকনো মৌসুমেই কাজ শুরু করা হবে।
দুমকি উপজেলা এলজিইডি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান জানান, ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। চলতি শুকনো মৌসুমেই কাজ শুরু করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩৩   ১৬০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ